# Tags

পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৮ জুন/একযোগে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন হয়।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। শিশুকে নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পের উদ্বোধন করেন ইউএনও ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, ডাঃ মিজানুর রহমান, থানার এএসআই মোঃ শরিফুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী মোঃ নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

ডাঃ তরুণ কুমার পাল জানায়, ৬ মাস থেকে ৫ বছর বয়সের উপজেলার প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করছেন। তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডাঃ তরুণ পাল।