নিষিদ্ধ সন্ত্রাসী দলের কর্মকাণ্ড ঠেকাতে খাগড়াছড়ি জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি।। সারা দেশে নিষিদ্ধ সন্ত্রাসী দলের কর্মকাণ্ড ঠেকাতে খাগড়াছড়িতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের মুক্ত মঞ্চ থেকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল শুরু করে ভাঙা ব্রীজ এলাকায় গিয়ে শেষ করে।
মিছিল শেষে ভাঙা ব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. আব্দুর রব রাজা। এসময় তিনি বলেন, বিগত সরকারের সন্ত্রাসীরা দেশের অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় ঘুম – খুন সহ স্থিতিশীল পরিস্থিতির পায়তারা চালাচ্ছেন। তাই আমাদের সবাইকে এই খাগড়াছড়ির শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের প্রতিহত করতে সজাগ থাকতে হবে। যাতে তারা এ জেলায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।
এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, খাগড়াছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম ভুইয়া সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































