দিনাজপুরে হঠাৎ কুয়াশার চাদর: শীতের আগমনি বার্তা
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে শ্রাবণ মাসে হঠাৎ ঘন কুয়াশার চাদর দেখা দিয়েছে, যা যেন শীতের আগমনি বার্তার জানান দিয়েছে । গত কয়েকদিন ধরেই দিনাজপুরে তীব্র গরম চলছে । তবে (১২ আগস্ট ২০২৫) মঙ্গলবার হঠাৎ এই কুয়াশা শীতপ্রেমীদের মনে অন্যরকম এক অনুভূতি এনে দিয়েছে।
দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে সকালে হাঁটতে আসেন মোহাম্মদ আলী তিনি বলেন, সাধারণত কার্তিক মাসের শেষদিকে বা অগ্রহায়ণ মাসের শুরুতে দিনাজপুরে শীতের আমেজ দেখা যায়। কিন্তু আজকে সকালে মাঠে হাঁটতে এসে দেখি কুয়াশার চাদরে মাঠ ঢাকা পরেছে সকালে আবহাওয়া এমনিতেই ঠান্ডা থাকে তারপরে এই কুয়াশা হাঁটতে অনেক ভালো লাগছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন রোডে কথা হয় অটোচালক মাসুদ সাথে তিনি বলেন, সকালবেলা অটো নিয়ে বের হয়ে দেখলাম সবকিছু কেমন ঝাপসা লাগছে, কয়েক দিন ধরে গরমে খুব অবস্থা খারাপ, সকাল বেলায় কুয়াশা দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এই বুঝি শীতকাল চলে আসলো।
এই আকস্মিক কুয়াশার দেখা দিনাজপুরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ শীতের শুষ্ক আবহাওয়াকে উপভোগ করতে প্রস্তুত হচ্ছেন, আবার কেউ কেউ এই দ্রুত পরিবর্তন নিয়ে কিছুটা চিন্তিত। তবে প্রকৃতি তার নিজস্ব ছন্দে যে পরিবর্তন আনছে, তা স্পষ্ট।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































