দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টাই দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা বি,এনপির সহ সভাপতি রুহল কুদ্দুসের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতীক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন
দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন এদলটি ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে। দল করতে যেয়ে বহু নেতা কর্মীদের জীবন দিতে হয়েছে, জেল জুলম অত্যাচার সহ্য করতে হয়েছে। প্রতিটি নেতা কর্মীদের সজাগ থাকতে হবে ফ্যাসিস্ট আর পুনরাবৃত্তি না করাতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় পতাকা, দলীয় প্রতীক ও বেলুন দিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল।
আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে স্মরণ করে প্রতিবছর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতেও দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































