পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নে মতবিনিময় সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১২ আগষ্ট/জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীকে সামনে রেখে ‘নজরুল বর্ষ’ উদযাপন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
নজরুল বর্ষকে প্রাণবন্ত ও সর্বজনীন করতে উপজেলার স্কুল-কলেজ, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচবিবির শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, “কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তার সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে আমাদের সকলকে নিয়ে কাজ করব।”















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































