মাদারীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মাদারীপুর প্রতিনিধি-মাদারীপুরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১অক্টোবর) দুপুরে আছমত আলী খান অডিটোরিয়াম ভবনে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে সদর উপজেলায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক সাড়ে ৫ হাজার কৃষককে ১ কেজি বারি সরিষা ১৪ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম অনেকেই।
মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনার আওতায় ফসলী বীজ ও সার বিতরণ করা হচেছ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































