মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শনে ইউএনও গাছের চারা রোপনঃ লেকে মাছের পোনা অবমুক্ত
মো.সাইফুল ইসলাম খোকন,চকরিয়া.(কক্সবাজার)-
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ( ন্যাশনাল পার্ক) পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান। এসময় পার্কে ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমি পর্যটকদের জন্য প্রকৃতির ছায়াবর্ধনে গাছের চারা রোপন এবং পার্কের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
৩ সেপ্টেম্বর ( বুধবার) দুপুর ১টার দিকে পার্কে যান
ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। এসময় চকরিয়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোসাদ্দিকুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম, বনসহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ আকতার কামাল, কমিটির সদস্য সাংবাদিক সেলিম উদ্দিন, এফজি নয়ন ইসলাম মানিক, শামিম মিয়া, মোঃ হাসান আলী, হেডম্যান মকতুল হোসেন, সিপিজি নুরুল হোসেন বাবুলসহ বিভিন্ন কর্মকর্তা, স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পার্কের লেকের পশ্চিম পাশে পর্যটকদের ছায়া ও শোভাবর্ধনে সুবিধার্থে গাছের চারা রোপন ও লেকে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও আতিকুর রহমান।
এসময় পার্কের লেক পরিদর্শন করে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকারি বনাঞ্চলে সবুজ বেষ্টনী সৃজন করে প্রাকৃতিক প্রতিবেশ পুনরুদ্ধার করতে ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় মুলত এ কর্মসুচী হাতে নেয়া হয়েছে। কারন মানুষ বিনোদন চায়। একটুখানি প্রশান্তি খোঁজে। তাই ভ্রমণপিপাসু, প্রকৃতিপ্রেমি এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে। সেজন্য ভ্রমণ পিপাসুদের বিনোদনের উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার পর্যটনখাত সম্প্রসারণে কাজ করছেন। ##





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































