২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ
বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (পরিচালনা) কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ সভাপতি এবং মো. হাসান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন,আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)মোবারক হোসেন মহরম, ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন লাকি, এবং ইসলামপুর বি. আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপরিউক্ত পাঠদান নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ জোরদার করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা সবাই মিলে একযোগে কাজ করব। প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন পরিচালনা কমিটির দিকনির্দেশনায় বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলা উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য অর্জন করবে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































