তালায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক প্রায়াত ফারুক হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের উদ্যোগে খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত শেখ ফারুক হোসেনের ১ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদ, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তালা বাজার বণিক সমিতির সভাপতি স ম ইয়াছিন উল্লাহ, বিএনপি নেতা বিশ্বাস ওয়াজেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনউদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রয়াত ফারুক ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী, আমার অত্যন্ত আস্থাভাজন। তার মৃত্যুতে আমি আমার ভাই কে হারিয়েছি।
তিনি বলেন, আমি জেল থেকে বেরিয়ে যেদিন নির্বাচনী এলাকায় আসি, সেদিন চুকনগর বাজারে মিছিল দিতে দিতে মৃত্যু বরণ করে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি সে যেন বেহেশত নসিব করে, আমিন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































