# Tags

পঞ্চগড়ে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি কিশোরিদের প্রথম পর্বের সমাপনি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে তিনজন কিশোরিকে চ্যাম্পিয়ন নির্বাচিত করা হয় এবং ২২ জন স্বপ্নসারথির মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান করা হয়।বুধবার বিকেলে।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এসময় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সেলপ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা স্বপ্নসারথি, অভিভাবক ও কমিউনিটির প্রতিনিধির মাঝে বাল্যবিয়ের কুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ লতিফুল ইসলাম, অফিসার (সেলপ) পঞ্চগড় সদর। সার্বিক সহযোগিতায় কমিউনিটি অর্গানাইজার মমতা। #