# Tags

বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

বেলাল আহমদ,বান্দরবান-এপেক্স ক্লাব অব বান্দরবানের সৌজন্যে এবং এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান-এর অর্থায়নে ২৬ ডিসেম্বর শুক্রুবার সৈয়দপুর পৌরসভা অডিটরিয়ামে শ্রী লতা রানী নামে এক অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট লতারানী আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।

এপেক্সের মূল আদর্শ “সেবার মাধ্যমে নেতৃত্ব” বাস্তবায়নের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এপেক্সের অন্যতম লক্ষ্য।
ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এডভোকেট মনিরুল ইসলাম পান্না, পিডিজি ৩ এপে. কামাল পাশা, ডিস্ট্রিক্ট -৭ গর্ভণর এপে. কুতুব উদ্দিন আলোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এপেক্স সদস্যরা উপস্থিত ছিলেন এবং সকলেই এই উদ্যোগের জন্য এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।