খাগড়াছড়িকে সবুজ বনায়নের আহ্বান ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িকে সবুজ বনায়নের আহ্বান জানান, ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। রবিবার (২১ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় দিন দিন জনবসতি ও অপরিকল্পিত স্থাপনা এবং গাছ কর্তনে ফলে পরিবেশের বিপর্যয় হতে চলেছে। এটি শুধু পাহাড়ের চিত্র নয় আমাদের পুরো দেশের চিত্র এটি। তবে বর্তমান সরকারের যে সৎ ইচ্ছা। পরিবেশকে হুমকির হাত থেকে রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি সেটিকে সাধুবাদ জানান তিনি। এই সাথে খাগড়াছড়িতে ২০ লক্ষ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বনায়নকে রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন,
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়। পরবর্তী বর্ণাঢ্য র্যালি বের করে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার ঘুরে শেষ করে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































