# Tags

দৌলতপুরে ভয়াবহ অগ্নি কান্ডে ৩ বাড়ির ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণ পুর ইউপির চর মন্ডল পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে ৩ বাড়ির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাড়ির লোকজন খোলা আকাশের নীচে বসবাস করছে। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, গত ১ আগষ্ট শনিবার সকাল ১০ টাই উপজেলার রামকৃষ্ণপুর ইউপির চরপাড়া গ্রামের কলিম ও শহিদুল ইসলামের বাড়ির বসত ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন ধরে যায়। পরে এ আগুন ভয়াবহ রূপ নিয়ে ৩ বাড়ির ৭/৮ টিনের ঘর সহ ঘরে থাকা ধন,গম,পাট,কাপড় চপড় আসবাব পত্র, টিভি, ফ্রীজ সহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাড়ির লোকজন খোলা আকাশের নীচে বসবাস করছে।