খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত । এতে পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সভায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































