ভালুকায় ব্রীজের শুভ উদ্বোধন করলেন এমপি ধনু
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার(১৬ নভেম্বর) বিকালে সিডস্টোর সখিপুর সড়কে লাউতি ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার ব্রীজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে বর্তমান সরকারের উন্নয়ন তোলে ধরে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় তিনি বলেন উন্নয়ন মানে শেখ হাসিনা।তাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ,আ.লীগ নেতা হাজী আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মহন সহ স্থানীয় আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে দেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































