# Tags

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ভালুকায় বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল আগমনকে কেন্দ্র করে বুধবার(২০মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ভালুকা উপজেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
এতে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক রুহুল আমীন মাসুদ, বিএনপির যুগ্ন-আহবায়ক গোলজার হোসেন, মুজিবুর রহমান মজু,পৌর বিএনপির আহবায়ক হাতেম খান সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৩ মে ত্রিশালে আয়োজিত কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ, দলের ঐক্য, শৃঙ্খলা ও গণমানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।