# Tags

দৌলতপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউপির পদ্মা নদীর চর এলাকায় ক্ষেতে কাজ করা অবস্থাই রাসেল ভাইপার সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ফিলিপ নগর ইউপির দক্ষিণ মন্ডল পাড়া গ্রামে জামাল মালিথার ছেলে রবিউল (৩৬) গত বুধবার সকাল ১০ টাই উপজেলার পদ্মা নদীর চরে জেগে ওঠা জমিতে কাজ করা অবস্থাই রাসেল ভাইপার সাপে কামুড় দিলে ঘটনা স্থলে সে মারা যায়। পরে কৃষক রবিউল সারাদিন চলে যায়, সন্ধ্যা ঘুনিয়ে আসলে ও সে যখন বাড়ি আসেনা। তখন পরিবারের লোকজন মাঠে খুজতে এসে দেখে সে মাটিতে লুটে পড়ে আছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত্যু রবিউলের মুখের লালা পরিক্ষা করে নিশ্চিত হয় তাকে রাসেল ভাইপার সাপে কামুড় দিয়েছে। তার লাশ পরের দিন বৃহস্পতিবার সকাল ৯,৩০ মিনিটে দক্ষিণ ফিলিপ নগর মন্ডল পাড়া গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন করেছে।