চকরিয়ায় পুলিশের অভিযানে মামলার পলাতক আসামী ৫জন গ্রেফতার
মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া (কক্সবাজার).
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে জসীম উদ্দিন কিশোর, বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজগর আলীর ছেলে মো.হারুণ, কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী ৬নং ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে কবির হোসেন,
একই ইউনিয়নের কবির হোসেনের ছেলে মিজানুর রহমান, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার নুরুল কবিরের ছেলে মো.রুবেল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো.শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ফরহাদ রাব্বি ইশান, এএসআই শফি উল্লাহের নেতৃত্বে একাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ##
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































