# Tags

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল 

নাটোর প্রতিনিধি-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল এর মনোনয়ন পরিবর্তনের দাবীতে লালপুর-গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলের ছেলে মনোনয়ন বঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে ইয়াসির আরশাদ রাজনের সমর্থক জিল্লুর রহমানকে মারপিট এবং মনোনয়ন পরিবর্তনের দাবীতে লালপুর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজনের সমর্থকরা।
এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর রেল গেট এসে শেষ হয়। লালপুর-গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

বক্তারা বলেন, যে নেত্রী ক্ষমতা পাওয়ার আগেই কর্মিদের রক্তাক্ত করে। এমন নেত্রী লালপুর বাগাতিপাড়া আমরা চাইনা, আমরা চাই যে নেতা বিপদে আপদে কর্মিদের পাশে থাকবে তেমন নেতা। তাই অবিলম্বে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন পরিবর্তন করে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের কাছে দাবী জানান তারা।