পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পঞ্চগড় প্রতিনিধি-বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাস্ট্রপতি, সাবেক স্পীকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। আলোচনা সভায় বক্তব্য দেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও সদর উপজেলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































