# Tags

নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি.বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা জাতীয়তাবাদী মহিলা দলের নাটোরের সভাপতি সুফিয়া হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান খান হেলাল, নাটোর পৌরসভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপালী বেগম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া সহ বিএনপির ও মহিলা দলের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।