হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের শুভউদ্বোধন ও দোয়া অনুষ্ঠান
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-কুমিল্লায় কেক ও ফিতা কেটে হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের শুভউদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে নগরীর ১৯ নং ওয়ার্ডের দক্ষিন রসুলপুরের ঢুলিপাড়া বড় মসজিদ সংলগ্ন জহিরুল ইসলাম ফাউন্ডেশনের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক প্রধান মন্ত্রী, খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটি বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু হাজী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা নগর বিএনপির মকুল ভাই ও যুবকদের সদস্য রোমান হাসান অন্যন নেতৃবৃন্দ গন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































