# Tags

ভালুকায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাইযোদ্ধা ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোঃ ফিরোজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভালুকা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, মোঃ গোলজার হোসেন, ভালুকা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল,
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাখাওয়াত হোসেন পাঠান,উপজেলা বিএনপির সদস্য হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ প্রতিনিধিরা।

এসময় ইউএনও মোঃ ফিরোজ হোসেন“ভালুকায় নতুনভাবে দায়িত্ব পেয়েছি—এটি আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও বটে। জনগণের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তব চিত্র জানতে আমি মাঠে থাকতে চাই। সুশাসন নিশ্চিত করা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনগণের মৌলিক সেবাদানে স্বচ্ছতা বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য।

উন্নয়ন কাজ দলমত-নির্বিশেষে সকলের জন্য হবে উল্লেখ করে ইউএনও আরও বলেন,
‘একটি উপজেলা উন্নত হতে হলে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও প্রশাসন—সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। আমি পরামর্শ, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা—সবকিছুই ইতিবাচকভাবে গ্রহণ করবো।’”

প্রধান অতিথি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন “ভালুকা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিনির্ভর উপজেলা। এখানে রাজনৈতিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রেখে উন্নয়নকে এগিয়ে নিতে হবে। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। নবাগত ইউএনওর নেতৃত্বে ভালুকার উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে আমি বিশ্বাস করি। আমরা দলমত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”

সভায় উপস্থিত অতিথিরা ভালুকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে মতামত তুলে ধরেন।