# Tags

নাটোরে ডেঙ্গু মশা প্রতিরোধে পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নাটোরে সাত দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সেন্টু, জুনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ প্রামাণিক, প্রচার সম্পাদক রাজ্জাক, মনির হোসেন খাঁ, কাউছার আলী এবং লাইন সেক্রেটারি মো. মকবুল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে কালিকাপুর প্রশ্ন হোটেলের সামনে এবং আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।