# Tags

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন। বুধবার (০৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় বাগান বিলাস অডিটোরিয়ামে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম উপস্থিতিতে ৬৫ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং ত্রাণ বিতরণ করা হয়।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৪টি অসহায় পরিবারকে মোট ১,৩০,০০০ টাকা আর্থিক অনুদান, একটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে একটি সেলাই মেশিন ও ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই খাগড়াছড়ি জোনের প্রধান লক্ষ্য।

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল উপস্থিত ছিলেন।