ভালুকায় এইচবিবি রাস্তার উদ্বোধন করলেন ইউএনও
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকা পৌরসভার মেগারমাঠ থেকে ডাঃ কামরুলের বাড়ি পর্যন্ত ৩০০ ফিট দীর্ঘ এইচবিবি রাস্তার উদ্বোধন করা হয়েছে। সোমবার১১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,সাবেক কমিশনার শাহাবউদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,“স্থানীয় জনগণের সুবিধা, যাতায়াত সহজীকরণ ও উন্নত অবকাঠামো নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ভালুকাবাসীর জীবনমান উন্নয়নে জনসেবা আমার প্রথম অঙ্গীকার, এবং এ ধরনের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।”
এলাকার বাসিন্দারা রাস্তা উদ্বোধনের পর সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে এখন যাতায়াতে সময় ও খরচ উভয়ই কমে আসবে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































