শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ আটক ১
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে ৫ বোতল বিদেশি মদসহ এক কিশোরকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জেরিন চা বাগানের ডলুবাড়ি লাইনস্থ কিরন উপাধ্যায় অতুলের বসত ঘরে অভিযান পরিচালনা করে ৫ বোতল বিদেশী মদ (পরিমান- ১৮৭৫ মিঃ লিঃ) উদ্ধার করে এবং কিরন উপাধ্যায় অতুল (১৭) কে আটক করে।
ওসি আমিনুল ইসলাম আরো জানান, আটককৃত কিরনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































