কিশোরগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি- কিশোরগঞ্জে ময়মনসিংহ জেলা সশস্র বাহিনী বোর্ডের আয়োজনে জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর বেলা ১১ টায় জেলা শহরের হোটেল শেরাটন এর সম্মেলন কক্ষে উক্ত মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অসকস বাংলাদেশ এর সভাপতি সার্জেন্ট (অব:) জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সশস্ত্র বাহিনী বোর্ড ময়মনসিংহের দায়িত্ব প্রাপ্ত সচিব মেজর (অব:) মো: ফরিদ আহমেদ।
এ সময় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্রের চীফ মেডিকেল অফিসার ডা: তৌফিক আহমেদ শামীম। মত বিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নানাবিদ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ারেন্ট অফিসার (অব:)দেলোয়ার হোসেন, সার্জেন্ট (অব:)হেলাল উদ্দিন, কর্পোরাল(অব:) এ্যাডভোকেট হাফিজ উদ্দিন, সার্জেন্ট ক্লাক(অব:) আনোয়ারুল হক খান প্রমুখ। মত বিনিময় সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর সকল সদস্যরা পেনশন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানান। এছাড়াও হাওর অধ্যুষিত জেলায় বসবাসরত সশস্ত্র বাহিনীর সদস্যদের দুরঅবস্থা বিবেচনা করে কিশোরগঞ্জে একটি পৃথক সোলজার বোর্ড এর অফিস চালু করার জন্য জোরালো ভাবে দাবী জানায়।
মত বিনিময় সভার প্রধান অতিথি সশস্ত্র বাহিনী বোর্ড ময়মনসিংহের সচিব মেজর (অব:) মো: ফরিদ আহমেদ সকল সদস্যদের উত্থাপিত দাবী গুলো সমাধানের লক্ষ্যে লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন বলে সভায় আশ্বস্ত করেন। সভার প্রধান অতিথি সশস্ত্র বাহিনী বোর্ড ময়মনসিংহের দায়িত্ব প্রাপ্ত সচিব মেজর (অব:) মো: ফরিদ আহমেদ মতবিনিময় সভা শেষে অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করার জন্য অসকস এর সভাপতি সার্জেন্ট (অব:) জাহাঙ্গীর আলম খানের ভূয়োসী প্রশংসা করেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































