# Tags

পাঁচবিবিতে বিজয় দিবস-২৫ উদযাপন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ ডিসেম্বর/২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মামুন খাঁনের সার্বিক আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস-২৫ উদযাপন করা হয়েছে।

গতকাল সোমবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ ছেলেমেয়েদের অংশ গ্রহণে খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী খেলোয়াড়দের দের মাঝে পুরস্কার বিতরণ এলাকার গুণী ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বাগজানা সামাজিক সেবা সংগঠনের আয়োজনে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের সভাপতি ছাত্রনেতা মামুন খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব হোসেন সহ অনেকেই।