পঞ্চগড়ে প্রতিবন্ধী স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি-প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ ওই কর্মশালার আয়োজন করে। গতকাল সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালায় অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু, উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর এরিয়া ম্যানেজার জসিম উদ্দীন। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আউট অব স্কুলের জেলা ম্যানেজার জহুরুল ইসলাম, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলী প্রমূখ।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































