# Tags

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্টিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে থানা শেডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সোনালী ধারা নিজস্ব প্রতিনিধি মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহবায়ক মো. আজহার উদ্দিন লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সলিল কান্তি রায় ও সদস্য সচিব শুসেন চন্দ্র দাস সহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ।
এসময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, পূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকল প্রকার পদক্ষেপ নিবেন তিনি।
এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার একটি বেড়েছে।
আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।