# Tags

পঞ্চগড়ে বিভিন্ন আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি-‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। আলোচনা সভা শেষে ২২ জন যুব ও যুব মহিলার মাঝে ২২ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।