# Tags

পাঁচবিবিতে মসজিদ উন্নয়নে অর্থ প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৭ মার্চ/২৬
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৪’নং ওয়ার্ডের মালঞ্চা ফকিরপাড়া জামে মসজিদ উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কমিটির হাতে নগদ অর্ধ’লক্ষ টাকা প্রদান করা হয়। মানবিক জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামীতে পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল এ সহায়তার অর্থ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন উর রশীদ সজল, মসজিদ কমিটির সভাপতি মোঃ ইসহাক আলী ফকির, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু ও বর্তমান সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই।