রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এঁর মরদেহ।
গত ৪ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ারকান্দি তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কুলিয়ারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতিয়ারকান্দি গ্রামে অবস্থিত জামিয়া ছিদ্দিকীয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফনের আগে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হেলাল উদ্দিন পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো.শাহাদত হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, কুলিয়ারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান মুছা, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মজলু মিয়া, কুলিয়ারচর পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন নান্টু, বাজরা তারাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি শরীরের নানান জটিলতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির এই নেতার মৃত্যুর সংবাদ শুনার সাথে সাথে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি), কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম ও কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































