তালায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা পুরাতন ফুটবল ময়দানে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১
(তালা-কলারোয়া) আসনের সংসদ পদ প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
তিনি আরো বলেন,
চব্বিশের জুলাই আমাদেরকে ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
কিন্তু কিভাবে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখিয়েছে। সুতরাং তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত: পূর্বের ভুল আর করবে না, যাতে আবারো কোন ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে হয়। তিনি একটি সাম্যের ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায়, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, বলেন বিশ্বের বুকে বাংলাদেশ কে একটি মডেল হিসেবে দেখতে চাই। তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৫৪ বছরেও জামায়াতের বিরুদ্ধে হিন্দুসহ অন্য সম্প্রদায়ের লোকদের ওপর নির্যাতন, বাড়ি দখলের কোন প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আওয়ামীলীগ বিগত দেড় দশকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে।
বিশেষ অতিথির বক্তৃতায়, শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। তিনি বলেন,
ফ্যাসিস্টরা আ দেশছাড়া। এখনও যারা নানাভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ভাইকে বিজয়ী করার মধ্যদিয়ে আগামীতে ইসলামের এবং কোরআনের দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে।
উপজেলা জামায়াতে আমির মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে
আরও বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওঃ রেজাউল করিম,তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাওঃ আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাও. আব্দুল হালিম,উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাও. কবিরুল ইসলাম,উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন,হাফেজ শাহ আলম,ইসলামকাটি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল হাকিম, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ আকবর আলী, জালালপুর ইউনিয়নের প্রার্থী
অধ্যাপক খলিলুর রহমান,তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান,উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা তথ্য ও মিডিয়া সেক্রেটারি মাস্টার নাজমুল হুসাইন প্রমুখ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































