কুলিয়ারচর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ মাগরিব কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
এসময় কুলিয়ারচর পৌর যুবদলের আহবায়ক মো. মাসুদ রানা’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ হারুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া ও সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়ারচর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়া সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, পৌর ও কলেজ শাখার যুগ্ম-আহবায়ক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































