বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ আটক-৬
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার ৫৪০ টাকা সহ ৬ জুয়ারুকে গ্রেফতার করেছে ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার কাঞ্চু শেখ(৪৫), পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন(৫২), হাটখোলা এলাকার রমজান আলীর ছেলে আনিছুর রহমান(৪০), মাকড়াই সুজালপুর এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়(৩৫), পৌরসভার মাকড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম(৪০), পৌরসভার মাকড়াই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৩০) কে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ সহ হাতেনাতে গ্রেফতার করে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান,৬-জন জুয়ারুর বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৪, তারিখ ২১/০৩/২০২৫।তাদের দিনাজপুর আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও বলেন, বীরগঞ্জে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক ও জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। এ উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































