পীরগঞ্জে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
মোঃ মাহফুজুর রহমান,পীরগঞ্জ প্রতিনিধি – বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম( বিএনজেএফ) এর সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে পীরগঞ্জ উপজেলা কমিটির কার্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মার্চ) সোমবার পীরগঞ্জ উপজেলা কমিটির কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সভাপতি নুর আলম সিদ্দিক
এই সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান সিনিয়র সহ -সভাপতিঃ কায়সার রেজা লাবণ্য সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সহ সাংগঠনিক লুৎফর রহমান, আইন বিষয়ক সম্পাদক, শামসুজ্জোহা, সাংস্কৃতিক সম্পাদক আইনুল হক সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ পারভেজ হাসান, দপ্তর সম্পাদক,মোঃ রেজওয়ানুল ফেরদৌস, এসময় পীরগঞ্জ উপজেলা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক মোঃ রুবেল হক মোঃ আমিনুল ইসলাম সুজন মোঃ জহুরুল ইসলাম মোঃ শরীফ উপস্থিত ছিলেন ও প্রমূখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জনাব এ এস জিয়া হায়দার এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































