ফুলবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪(ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল এগারোটায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব সজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































