# Tags

সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলন করলেন বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী অব.কর্ণেল জগলুল আহসান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন তৃীয়াদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত‍্যাশী কর্ণেল (অবঃ) জগলুল আহসান এসইউপি.পিএসসি.জি, ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। গত বুধবার সন্ধায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের হল রুমে দুই উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন চৌকস সেনা প্রধান ও জন-কর্মীবান্ধব
নেতৃত্বের একজন রাজনৈতিক নেতা। সেই সুবাদে শহীদ প্রেসিডেন্টের আদর্শের একজন কর্মী হওয়া খুবই সখ ছিল তার। তাঁর আদর্শকে বুকে ধারণ করে তিনি ক‍্যাডেট কলেজে পড়াশুনা করেন ও সেনাবাহিনীতে যোগদান করেন এবং চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন । ২০১২ সালে যখন ফ‍্যাসিস্ট হাসিনা সরকার বিজিবিদের মাধ‍্যমে জাতীয়তাবাদী আদর্শের সেনা কর্মকর্তাদের নিহত করে তখন তিনিসহ বেশ কয়েকজন সেনাকর্মকর্তা প্রতিবাদ করার অপরাধে তাকেসহ তার সহযোগীদের কোর্ট মার্শালে হাজির করা হয় এবং বাধ‍্যকতামূলক অবসরে আসতে বাধ‍্য করা হয়। ২০১৬ সালে তিনি বিএনপির সদস‍্য পদ লাভ করেন এবং জিয়ার আদর্শের রাজনীতীর মননীবেশ করেন। পরবর্তী ট‍্রাস্ট ব‍্যাংকে চাকরিকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ‍্যমে ফ‍্যাসিস্ট হাসিনা সরকারের সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়ার অবরাধে সেখান থেকেও তাকে চাকরিচ‍্যুত করা হয়। তার পরেও তিনি থেমে জাননি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির রাজনীতি করতে মাঠে চুষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকাই গরীব ও অসহায়দের সহোগীতা করে আসছেন। ইতিমধ‍্যে তিনি বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নিয়েছেন। তারমধ‍্যে সারিয়াকান্দি নৌ-বন্দর স্থাপন উল্লেখযোগ‍্য অগ্রগতি। এছাড়াও তিনি যমুনা নদীকে স্থায়ী শাসন করে শিল্প নগরী গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। ফ‍্যাসিস্ট সরকারে আমলে জামালপুরের লোকজন অবৈধভাবে সারিয়াকান্দির যে জমিগুলো নিয়ে গেছে সেগুলো উদ্ধার করা সহ চরাঞ্চলের সোলার পাউয়ার প্লান্ট স্থাপনের মাধ‍্যমে সেখানে শিল্প কারখানা গড়ে তোলার কাজ হাতে নিয়েছেন। নদীর তীরে নদী ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে স্থানীয় ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সূযোগ করতে চান। এছাড়াও রিভার ট‍্যুরিজম স্থাপনের মাধ‍্যমে এলাকার কর্মস্থান সৃষ্টির উদ‍্যোগ নিয়েছেন তিনি। এলাকার উন্নয়ন তিনি যে সাত দফা কর্মসূচি হাতে নিয়েছেন সেটি ব‍্যস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ‍্যের উন্নয়ন হবে।” ভোটের রাজনীতি না করে সাধারণ জনগণের ভাগ‍্যের উন্নয়নে কাজ করার জন‍্যে সকলকে আহ্বান জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশ‍্য তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পণ। তাদের লেখনির মাধ‍্যমে সমাজ ও রাষ্ট্রের অসংগতি উঠে আসে। কিন্তু কিছু সাংবাদিকের কারণে ফ‍্যাসিস্ট হাসিনা দীর্ঘস্থায়ীত্ব পেয়েছিলেন। কান্তুি ভবিষ্যতে যেনো কোনো ফ‍্যাসিস্টের জন্ম না হয় এজন‍্যে সাংবাদিকদের অকুতভয়চিত্রে সত‍্য প্রকাশ করার আহ্বান জানান। এসময় সারিয়াকান্দি ও সোনাতলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।