লোহাগড়ার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মনোনিত হয়েছেন সরদার তানজির হোসেন
নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির( এডহক কমিটির) সভাপতি মনোনিত হয়েছেন ইতনার কৃতিসন্তান সরদার তানজির হোসেন।
সূত্র জানায়, শিক্ষানুরাগী সরদার তানজির হোসেন পূর্বেও প্রতিষ্ঠানটির একই দায়িত্বে থেকে সফলতার সাথে কাজ করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন। উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।
তাঁর মনোনয়নের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।#





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































