মুই কি হনুরে, মোক এলা কায় পায়’ এমন মানষিকতা থাকলে দল থেকে বের হয়ে যান-পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে আপনার কিছু পাওয়া না পাওয়ার মধ্যে নয়। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেকটি অভাবি, দরিদ্র সাধারণ মানুষের কাছে আমাদের সরকারের অবদানগুলো পৌছে দেয়া। এখানেই যদি আপনি নিষ্ঠার পরিচয় দিতে না পারেন তাহলে আপনি কিসের রাজনীতিবিদ। আপনারা হয়তো বলতে পারেন আজাদ ভাইকে আমরা এমপি বানিয়েছি, মন্ত্রী হয়েছে। এইবার মুই কি হনুরে, মোক এলা কায় পায়। আপনারা হয়তো স্বপ্ন দেখছেন রাতারাতি আমাকে ওমুক হতে হবে, তমুক হতে হবে। ওমুক শালিষে যেতে হবে, ওমুক জমিনের বিচার করতে হবে। ওমুক জমি দখল করতে হবে। ওমুককে চাকরি দেয়ার প্রলোভন দিতে হবে। আমি বিনয়ের সাথে বলতে চাই এমন মানষিকতা যদি আপনার থাকে তাহলে আমার দল থেকে আপনি বের হয়ে যান।
তিনি শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ধামের ঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালযের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বিদ্যালয়ের ভবন দিয়ে কি হবে? ভবন দিয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষার সুযোগ পাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ছাত্র ছাত্রীরা যেন মূর্খ না থাকে অশিক্ষিত না থাকে। শিক্ষকেরা যেন ছাত্র ছাত্রীদের ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে।
বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী কৃঞ্চ কমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ সহকারী প্রকৌশলী আবু সুফিয়ান, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর রহমান প্রমূখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃপক্ষের এক কোটি ২৫ কোটি ৪৬ হাজার টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
পরে তিনি দেবীগঞ্জের সদর ইউনিয়নের আদর্শপাড়া গুচ্ছগ্রামের করতোয়া নদীর বাম তীরের ভাঙ্গন কবলিত স্থান, দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় বুড়িতিস্তা নদীর বাম তীরের ভাঙ্গণ কবলিত স্থান, দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট ডাক্তার পাড়া এলাকায় করতোয়া নদীর ডান তীরের ভাঙ্গন কবলিত স্থান,তেলীপাড়া এলএলপি দারারহাট নামকস্থানে করতোয়া নদীর বামতীরের ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষীনারায়নী বালিকা স্কুল এন্ড কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































