জামালপুর-২আসনে নৌকা প্রতীকের জনসভা অনুষ্ঠিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: আহামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাপনী গণসংযোগ উপলক্ষে জামালপুর-২ আসনে নৌকা প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের বিশাল জনসভা ও আখেরি নির্বাচনী প্রচারণা শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্হানীয় জনতা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২ আসনে নৌকা মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথি হিসাবে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রূপক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়াসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭জানুয়ারি দলমত নির্বিশেষ সবাইকে নৌকা উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।
জনসভা শেষে এক বিশাল নির্বাচনী আখেরি প্রচারণা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নৌকা পাগল, সমর্থক ও ভোটাররা বিভিন্ন রঙ্গ-বেরঙ্গের ছোট ছোট নৌকা ও নগি-বৈঠা নিয়ে নৌকা নৌকা ধ্বনিতে আনন্দ উল্লাসে মেতে উঠে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































