পাঁচবিবিতে তাওহিদি-জনতার বিক্ষোভ মিছিল
আকতার হোসেন বকুল,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আল্লাহ ও তার রাসুল (সা:) শানে কটুক্তকারীদের বিরুদ্ধে ব্ল্যাসফেমি আইন প্রণয়নের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার পাঁচবিবি বায়তুন নূর বড় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তাওহিদি ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মসজিদ গেটে মুসল্লি ও তাওহিদি ছাত্র-জনতা সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বড় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, সমাজসেবক মোঃ রাফিউল ইসলাম রুবেল, আতর ব্যবসায়ী মাসুম আহমেদ ও জাকির হোসেন সহ অনেকেই।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































