# Tags

তালায় মহালয়ার পূণ্য লগ্নে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটায় স্মৃতিচারণ

শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামে মহালয়ার পূণ্য লগ্নে অনুষ্ঠিত হলো উথালী শারদ সম্মেলনী। এই ঐতিহ্যবাহী মন্দিরটি নির্মাণ করেছিলেন বাঙালির গর্ব, মহামহিম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তাঁর পৈতৃক ভিটায়, স্মৃতিবিজরিত এই মন্দির প্রাঙ্গণে আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রীমতি দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম ফারুক এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নারায়ন চন্দ্র সরকার।

উথালী শারদ সম্মেলনী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক নয়ন ভদ্রের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নারায়ন চন্দ্র মজুমদার।

বক্তারা বলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কেবল তালার গৌরব নন, তিনি সমগ্র বাঙালি জাতির অহংকার। মহালয়ার ভোরে তাঁর কণ্ঠের চণ্ডীপাঠ চিরকাল বাঙালির সংস্কৃতি ও আবেগের অম্লান স্মৃতি হয়ে থাকবে।

তালায় মহালয়ার পূণ্য লগ্নে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটায় স্মৃতিচারণ

কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে