# Tags

দৌলতপুরে এক প্রবাশীর বাড়িতে ডাকাতির চেষ্টা, এলাকাবাশির প্রতিরোধে পালিয়েছে ডাকাত দল

সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ দৌলতপুরে উপজেলার হোগল বাড়িয়া ইউপির কায়া মারি গ্রামের সৌদি প্রবাসি আব্দুর রশীদের বাড়িতে রবিবার রাত ২ টাই ১০/১৫ জনের ডাকাত দল প্রবাসীর স্ত্রীর নিকট পানি খাওয়ার কথা বলে ডাক দিলে স্ত্রী বলে আমার স্বামী বিদেশ থাকে। আমি ঘরর দরোজা খুলতে পারবনা।পরে ডাকাত দল ঘরের গ্রীল কেটে ঢুকার চেষ্টা করতে গেলে প্রবাশীর স্ত্রী ডাকচিৎকার দিলে এলাকাবাসি বের হয়ে ডাকাত দল কে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে একই রাতে বৈরগীরচর গ্রামের সাংবাদিক সাইদুর রহমানের ছোট ভাইয়ের বাড়িতে চোরের দল হানা দিয়ে ৩২ ইঞ্চি এল,এ ডি ভেশন টিভি ও নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোরের উপদ্রব বেড়ে যায়ওয়া এলাকাবাসীর মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।