# Tags

চকরিয়ায় ধর্ষিতার পিতাকে সহায়তা করায় সামাজিক যোগাযোগ মাধ্যে অপ্রচারের অভিযোগ

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি-চকরিয়ায় ধর্ষিতা পরিবারের পক্ষে সহায়তা করায় স্থানীয় লোকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে ।

গতকাল বিকালে চকরিয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীর কুম এলাকার ব্যবসায়ী আবদুর রহিমের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ রিদুয়ানুল হক।

তিনি জানান, গত কয়েক দিন আগে মৌলভীর কুম এলাকায় এক অসহায় পরিবারের শিশু কন্যাকে ধর্ষণ করে সাহাব উদ্দিন। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনার বিষয় টি জাতীয়, আঞ্চলিক, স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এলাকায় এধরণের অপরাধের ঘটনায স্থানীয় লোকজনের সাথে আমি রিদুয়ানুল হক ওই পরিবারের পাশে দাঁড়ায়।
এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিনের পুত্র মহিউদ্দিন ও সাদ্দাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, শিশু ধর্ষণকারী সাহাব উদ্দিনকে ঘটনা থেকে বাঁচতে তার পুত্ররা নানা অপপ্রচার করে যাচ্ছে।
রিদুয়ান আরো বলেন, সাহাব উদ্দিনের পুত্র মহিউদ্দিন ও সাদ্দাম নিজেরা ইয়াবাসহ নানন অবৈধ কাজে জড়িত রয়েছে। কিন্তু উল্টো তার পিতাকে বাঁচতে আমার বিরুদ্ধে যেসব অপ্রচার করে যাচ্ছে প্রমান দিতে পারলে দেশীয় আইনের অপরাধে শাস্তি হয তাহা মেনে নিতে বাধ্য হব।
স্থানীয় লোকজন জানায়, মহিউদ্দিন নিজে একজন ইয়াবা কারবারি, মোবাইল চোরা কারবারির সাথে জড়িত রয়েছে। শিশু ধর্ষণকারী শাহাবুদ্দিন ও তার পুত্র দের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। ##