বকশীগঞ্জে বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি-জামালপুরের বকশীগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন , সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবাক নিয়াজ বিন পনির, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমির ফয়সাল সহ আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী আন্দোলনের প্রতিবাদে আমরা রাজপথে রয়েছি। বিএনপির চক্রান্তকারীদের কোন ছাড় দেওয়া হবে না।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































