পাঁচবিবিতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস চত্বরে উপজেলার ৩’হাজার প্রান্তিক কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
২০২৬-২৭ অর্থ বছরে আমন মৌসুমের জন্য কৃষি প্রণোদনা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রকৌশলী মোবারক হোসেন, পিআইও আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন মিয়া, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































