পঞ্চগড়ে উদ্বোধন করা হলো জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেণ্ট
কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচ শহিদের স্মরনে উদ্বোধন করা হলো জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেণ্ট।
৫ আগষ্ট বিকাল বেলা জেলা প্রশাসনের আয়জনে জেলা স্টেডিয়াম মাঠে ৮ দলের ফুটবল খেলার প্রথম ম্যাচটি উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনি খেলায় পঞ্চগড় সদর উপজেলা ও দেবীগঞ্জ পৌরসভা অংশগ্রহণ করে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক পঞ্চগড়, সাবেত আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসাইন, জেলা বিএনপির ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ও মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট (জিপি) আব্দুল বারী, কোটা আন্দলনের সাবেক জেলা সমন্বয়ক ফজলে রাব্বি সহ জেলার সকল দপ্তরের কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ সময় সর্বস্তরের জনগণ বিনা টিকিটে খেলা দেখতে পারায় জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানায়।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































